২২ বছর আগে বগুড়া থেকে হারানো আমিনা ফিরছেন নেপাল থেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৬আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৭

২২ বছর আগে বগুড়া থেকে হারিয়ে যান আমিনা খাতুন। তার পরিবারের সদস্যরা হন্যে হয়ে খুঁজেছেন তাকে। এক সময় তারা ধরেই নিয়েছেন তিনি আর বেঁচে নেই। তবে সম্প্রতি তারখোঁজ মিলেছে নেপালে। আজ সোমবার (৬ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফিরছেন তিনি।

জানা গেছে, নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আমিনা খাতুনের সন্ধান পায়। পরে তার তথ্য বাংলাদেশে পাঠালে তার পরিবারের কাছে ছবি পাঠানো হয়। সেই ছবি দেখে তারা সন্তানরা তাকে শনাক্ত করেন। দূতাবাসের তাকে দেশে পাঠানোর ব্যবস্থা নেয়।

ফ্লাইটে উঠছেন আমিনা খাতুন
আমিনা খাতুনের অপেক্ষায় থাকা ছেলে আমজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা মায়ের আশা ছেড়ে দিয়েছিলাম। এত বছরে যেহেতু পাওয়া যায়নি, ভেবেছি আমাদের মা বেঁচে নেই হয়তো। কিন্তু আমরা খুব খুশি তিনি জীবিত আছেন, আজ দেশে ফিরবেন। কীভাবে তিনি নেপালে পৌঁছালেন সে বিষয়ে হয়তো পরে জানতে পারবো।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম