‘ঢাকার ঘরে ঘরে ডেঙ্গু ছড়িয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৬

ঢাকার ঘরে ঘরে ডেঙ্গু ছড়িয়েছে বলে দাবি করেছেন শিশু সাহিত্যিক ও চিত্রাঙ্কন শিল্পী সাইফুল্লাহ নবীন। তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে বিষয়টিতে সিটি করপোরেশনের প্রতি সুদৃষ্টি দিতে প্রধানমন্ত্রীর আহ্বান জানিয়েছেন। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যক্তিগত উদ্দ্যোগে মানববন্ধনের আয়োজন করেন তিনি।

মানববন্ধনে সাইফুল্লাহ নবীন একটি প্রতীকী ডেঙ্গু মশার ভাস্কর্য হাতে নিয়ে বলেন, ‘বাংলাদেশে যেভাবে ডেঙ্গু বেড়েছে এবং শিশুরা ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃত্যুবরণ করছে, সেখানে সিটি করপোরেশনের কোনও কাজ দেখছি না। তারা ডেঙ্গু বা কীটনাশকের ব্যাপারে যদি একটু সচেতন হতো তাহলে আমাদের এত শিশু আক্রান্ত হতো না। আমি শিশু সংগঠক ও শিশু সাহিত্যিক হিসেবে সিটি করপোরেশনকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান নিয়ে এখানে দাঁড়িয়েছি।’

মানববন্ধনে অংশ নেওয়া শনির আখড়ার অন্যান্য বাসিন্দারা বলেন, সিটি করপোরেশনের কোনও কাজ দেখা যাচ্ছে না। এ সময়ে এডিস মশা ধ্বংস করুন, না হলে আমাদের কেউ এই রোগ থেকে রেহায় পাবো না। আমরা এডিস মুক্ত বাংলাদেশ চাই, ডেঙ্গু থেকে আমাদের বাচাঁন।’

এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্শন করে বলেন, ‘আপনি আমাদের প্রতি দৃষ্টি দিন। ঢাকার প্রতিটি ঘরে ঘরে ডেঙ্গু ভয়ংকর আকারে ছড়িয়েছে। আমরা মেয়রের প্রতি অনুরোধ করবো, যেন আমাদের প্রতি সহায় হন।’

/এসএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম