শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তে সহযোগিতার অঙ্গীকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪৫

করোনা পরিস্থিতিতে প্রায় ১৮ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তে সরকারকে সাধুবাদ জানিয়ে এই পদক্ষেপে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেছে  ‘নিরাপদ ইশকুলে ফিরি’ ক্যাম্পেইন পরিচালনাকারী ১৮টি জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।

বুধবার (৮ সেপ্টেম্বর) ‘নিরাপদ ইশকুলে ফিরি’ ক্যাম্পেইনের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের এই সিদ্ধান্ত এবছর আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপনে যোগ করেছে ভিন্ন মাত্রা। শিশু শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, করোনা পরিস্থিতি বিবেচনায় ‘নিরাপদ ইশকুলে ফিরি’ ক্যাম্পেইনটি সরকারি দিক-নির্দেশনা মেনে নিরাপদে শিক্ষার্থীদের স্কুলে ফেরাতে সরকারের সহায়ক হিসেবে কাজ করছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

ক্যাম্পেইনটিতে যোগদানকারী উন্নয়ন সংস্থাগুলো হল – ব্র্যাক, গণস্বাক্ষরতা অভিযান, ঢাকা আহছানিয়া মিশন, এডুকো বাংলাদেশ, এফআইভিডিবি, ফ্রেন্ডশিপ, হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি বাংলাদেশ, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল- হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশন, জাগরনী চক্র ফাউন্ডেশন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, রুম টু রিড, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ, সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ, স্ট্রমী ফাউন্ডেশন, টিচ ফর বাংলাদেশ, ভিএসও, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং ইপসা।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম