বাংলা ট্রিবিউনের ফটোসাংবাদিক সাজ্জাদকে বেসিসের অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২১, ১৬:২২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫০

ফটোসাংবাদিকতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক পাওয়ায় বাংলা ট্রিবিউনের ফটোসাংবাদিক সাজ্জাদ হোসেনকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। সংগঠনটির সভাপতি সৈয়দ আলমাস কবীরের সই করা এক পত্রে এই অভিনন্দন জানানো হয়।

অভিনন্দনপত্রে বলা হয়েছে, ‘ফটোসাংবাদিকতায় অনন্য অবদানের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিলের পক্ষ থেকে সম্মাননা পাওয়ায় আপনাকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) পক্ষ থেকে জানাই আন্তরিক  শুভেচ্ছা ও অভিনন্দন।’
 
এতে আরও বলা হয়, ‘সাংবাদিকতা মহান পেশা। মানুষের তথ্যের অধিকার নিশ্চিত করতে সাংবাদিকরা জীবন বাজি রেখে কাজ করেন। ফটোসাংবাদিকতা এই মহান পেশার নতুন দিগন্ত। দেশের প্রকৃত চিত্র ছবির মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার কাজটি অনেক কঠিন। সেই কঠিন কাজটি আপনি নিরলসভাবে করে যাচ্ছেন। আগামী দিনগুলোতে আপনি অর্জন করুন সাফল্যের নতুন নতুন মাইলফলক। সমৃদ্ধ বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরুন সারাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি ও বাংলা ভাষাভাষী মানুষের কাছে।’

আরও পড়ুন: প্রেস কাউন্সিল পদক পেলেন বাংলা ট্রিবিউনের ফটোসাংবাদিক সাজ্জাদ

/এসএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম