বিনিসুতার মালায় গাঁথা তারা দু’টি বোন: তথ্য প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২১, ২০:১৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২০:১৬

বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার জন্মদিন উপলক্ষে সোমবার (১৩ সেপ্টেম্বর)  কেক কাটেন তথ্য ও সম্প্রচার  প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এ সময় শেখ রেহানার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। মন্ত্রণালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৩ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে এবং  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার পৃথিবীতে আগমন ঘটে। ১৯৫৭ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।

কেট কাটা অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বাঙালির আপামর জনসাধারণের প্রিয় ‘ছোট আপা’ শেখ রেহানা ছায়া হয়ে, আলো হয়ে, পরামর্শ দিয়ে প্রতিনিয়ত আগলে রাখছেন বোন শেখ হাসিনাকে।’

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জ্যেষ্ঠকন্যা  শেখ হাসিনা এবং কনিষ্ঠকন্যা শেখ রেহানা ১০ বছরের ছোট-বড় হলেও তারা অভিন্নসত্তা, বিনিসুতার মালায় গাঁথা, তারা দু’টি বোন। আমাদের সকল আশার বাতিঘর তারা দুই বোন।’

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘এই জাতিরাষ্ট্রের জন্য তারা আশা-ভরসার জায়গা বা স্থল। বাংলাদেশের একজন নাগরিক, মুজিব আদর্শের সৈনিক ও একজন রাজনীতিবিদ হিসেবে আমি তার জন্মদিনে কেক কেটে তাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং দোয়া করে মোনাজাত করছি। মহান রাব্বুল আল-আমীন যেন আমাদের বঙ্গবন্ধুর রেখে যাওয়া দুই আমানতকে রক্ষা করেন। তাদের সুস্থ ও নিরাপদ রাখেন, যাতে তারা আমাদেরকে হাজার বছর নেতৃত্ব দিতে পারেন।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর দুই কন্যা অতন্দ্র প্রহরীর মতো আমাদের দেশকে রক্ষাকবচ হয়ে রক্ষা করেন।’

পরে সহকারী সচিব রাশেদুল হাসানের পরিচালনায় দোয়া ও মোনাজাত করে শেখ রেহানার নিরাপদ ও দীর্ঘজীবন কামনা করা হয়।

কেক কাটা ও মোনাজাতে  উপস্থিত ছিলেন— তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের  সচিব মো. মকবুল হোসেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের উপ-পরিচালক বিদ্যুৎ বড়ুয়া, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন, ব্যক্তিগত কর্মকর্তা জাহিদ নাঈম ও সামিউল আলম সামী।

 

/পিএইচসি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম