অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২০ জনকে বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:৪০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:৪০

অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। পরে পুলিশ হেডকোয়ার্টার্সের এক প্রজ্ঞাপনে এ বিষয়ে জানানো হয়।

প্রজ্ঞাপনে ১৩ জন অতিরিক্ত পুলিশ সুপার ও সাত জন সহকারী পুলিশ সুপারকে বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিটে বদলি করা হয়।

এর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহানকে এসবি, ঢাকায়, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসাইন রাসেলকে সিএমপিতে, অতিরিক্ত পুলিশ সুপার নূর মোহাম্মদ আলী চিশতীকে এন্টি টেরোরিজম ইউনিটে, অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাসকে ঝালকাঠি সদর সার্কেলে, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হককে ১১ এপিবিএন ঢাকায়, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমনকে জামালপুর সদর সার্কেলে, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামানকে চুয়াডাঙ্গা সদর সার্কেলে,অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলামকে আরএমপিতে, অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেনকে ফেনীতে বদলি করা হয়েছে।

এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার ইসরাত জাহানকে পুলিশ সদর দফতরে, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামকে পুলিশ সদর দফতর টিআই, অতিরিক্ত পুলিশ সুপার নুরানী ফেরদৌস দিশাকে পুলিশ সদর দফতর টিআর, আব্দুল মালিককে অতিরিক্ত পুলিশ সুপার এসবিতে, সহকারী পুলিশ সুপার এএইচএম আসাদ হোসেনকে এসবি ঢাকায়, সহকারী পুলিশ সুপার আবু তাহের ফারুকীকে ডিএসবি ফেনীতে, সহকারী পুলিশ সুপার হরেশ্বর রায়কে হাইওয়ে পুলিশে, সহকারী পুলিশ সুপার ফারুক হোসেনকে ০৮ এপিবিএন কক্সবাজারে, সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলামকে ঢাকার দোহার সার্কেলে এবং সহকারী পুলিশ সুপার মনজুর আলম খানকে পুলিশ টেলিকম ঢাকায় বদলি করা হয়।

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম