দুই বিশিষ্ট ব্যক্তির নামে ডিএনসিসির দুই সড়কের নামকরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩০

দু’জন বিশিষ্ট ব্যক্তির নামে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দু’টি সড়কের নতুন নামকরণ করা হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) ডিএনসিসির নগর ভবনে অনুষ্ঠিত করপোরেশন সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর মধ্যে সংসদ ভবন এভিনিউ খেজুর বাগান (ইসলামিয়া আই হসপিটাল) থেকে বিজয় সরণি (এরোপ্লেন মোড়) পর্যন্ত সড়ক ‘শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রম সড়ক’ নামে এবং ২৩ নম্বর ওয়ার্ড খিলগাঁও চৌধুরীপাড়ার ৬ নম্বর সড়কটি (হোল্ডিং নং ১৩২১ হতে হোল্ডিং নং ১২৮০ হয়ে ১২৬৬ পর্যন্ত) ‘মুক্তিযোদ্ধা ও গণসংগীত শিল্পী ফকির আলমগীর সড়ক নামে’ নামকরণ করা হয়। এছাড়া গুলশান বনানী ও বারিধারা এলাকার জন্য পুনর্নির্ধারিত খসড়া রেইটস চার্ট অনুমোদন করা হয়েছে।

সড়ক দুটির নতুন নামকরণ করে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দখল, দূষণ ও দুষ্টু লোকের কবল থেকে ঢাকাকে মুক্ত করে একটি সুস্থ সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুই বিশিষ্ট ব্যক্তির নামে ডিএনসিসির দুই সড়কের নামকরণ

/এসএস/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান