রাবিতে কর্মবিরতি অব্যাহত, সোমবার অবস্থান ধর্মঘট

রাজশাহী প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৬, ১৭:০৩আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ১৭:০৮

রাজশাহী বিশ্ববিদ্যালয় শীতকালীন ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস খুললেও শিক্ষকদের কর্মবিরতির কারণে কোন বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয় নি। এদিকে সোমবার ১১টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালনের কর্মসূচি দিয়েছেন শিক্ষকরা।
কর্মবিরতিতে ফোকলোরসহ বিভিন্ন বিভাগে নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয় নি। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (রুয়েট) কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।
আন্দোলন সম্পর্কে রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা জানান, দাবি না মানা পর্যন্ত শিক্ষকদের কর্মসূচি অব্যাহত থাকবে। সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ অবস্থান ধর্মঘটে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।

এদিকে, কর্মবিরতির কারণে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কোন বিভাগে ক্লাশ-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। রুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. তারিফ উদ্দিন আহমেদ বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। রুয়েটে সব ধরনের ক্লাশ-পরীক্ষা বন্ধ আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।’

/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম