চাল উৎপাদনে রেকর্ডের পরও আমদানি করতে হচ্ছে: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২১, ২১:১৬আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২১:১৬

উৎপাদনে এত সাফল্যের পরও চাল আমদানি করতে হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ের নিজ দফতর থেকে অনলাইনে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।

কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংস্থা প্রধানসহ প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘দেশে চালের রেকর্ড উৎপাদন হয়েছে। মোট উৎপাদন ও উৎপাদনশীলতা দুটোই বেড়েছে। এত সব সাফল্যের পরও চাল আমদানি করতে হচ্ছে। জনসংখ্যা বাড়ছে। অপরদিকে আবাদের জমি কমছে। এ অবস্থায়, উৎপাদনের পরিমাণ কীভাবে আরও বাড়ানো যায়, তা দেখতে হবে।’

মন্ত্রী আরও  বলেন, ‘এ বছর পেঁয়াজের উৎপাদন ভালো হয়েছে। দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে। আগামী বছর উৎপাদন আরও বাড়াতে হবে। একইসঙ্গে কৃষক যাতে পেঁয়াজের ভালো দাম পান, সেই দিকে খেয়াল রাখতে হবে।’

সভায় জানানো হয়, চলমান ২০২১-২২ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রকল্পের সংখ্যা ৭০টি। মোট বরাদ্দ দুই হাজার ৯৫৮ কোটি টাকা। আগস্ট ২০২১ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি হয়েছে ৫ দশমিক ৫০ শতাংশ। জাতীয় গড় অগ্রগতি হয়েছে ৩ দশমিক ৮২ শতাংশ।

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম বলেন, ‘প্রকল্পের আর্থিক অগ্রগতির সঙ্গে বাস্তব অগ্রগতির দিকেও নজর দিতে হবে। প্রকল্প বাস্তবায়নের ফলে কী প্রভাব পড়েছে ও কী ফলাফল এসেছে, তা খতিয়ে দেখতে হবে। ফলাফল ভালো না হলে প্রজেক্ট করে লাভ হবে না।’

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
চামড়ার দাম কম পাওয়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী
আমিও কৃষক, আমার ধানটা এরকম পচলে বুঝতাম কত কষ্ট: কৃষিমন্ত্রী
আলুর ব্যবহার বাড়াতে বললেন কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের