সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কর্তৃক ব্যাটারিচালিত যানবাহন সংক্রান্ত নীতিমালা প্রণয়ন কার্যক্রমে ব্যাটারি রিকশা এবং ইজিবাইক অন্তর্ভুক্ত করার দাবিতে ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। বুধবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক গুরুত্বপূর্ণ খাত। এই ক্ষেত্রে প্রায় ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। প্রত্যক্ষ পরোক্ষভাবে আড়াই কোটি মানুষ নির্ভরশীল হয়ে পড়েছে। এসব যানবাহন পরিবেশ দূষণ করে না, জ্বালানি অপচয় করে না। অল্প সময়ে এবং অল্প জায়গা ব্যবহার করে অধিক যাত্রী পরিবহন করে থাকে।
তাদের দাবি, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যাটারিচালিত যানবাহনের যে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে সে নীতিমালায় ব্যাটারি রিকশা, ইজিবাইক এবং অন্যান্য দেশীয় যানবাহনকেও অন্তর্ভুক্ত করা হোক।









