কয়েকবছর আগেও বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিল তুরস্ক। কিন্তু এখন তাদের মহান মুক্তিযুদ্ধ এবং কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসাবে প্রতিষ্ঠা পেলো সেটির প্রেক্ষাপট ব্যাখ্যা করলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এ কে এম মোজাম্মেল হক।
গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ইস্তাম্বুলে তুরস্কের সুশীল সমাজের প্রতিনিধি যেমন শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন মোজাম্মেল হক।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনায় বাংলাদেশ-তুরস্কের সম্পর্কে উভয় দেশের রাজনৈতিক সমঝোতা বর্তমানে বিদ্যমান রয়েছে সেবিষয়ে আলোকপাত করেন মন্ত্রী। এছাড়া ব্যবসায়ীক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে তিনি কথা বলেন।
তুরস্কের সুশীল সমাজের প্রতিনিধিরা মন্ত্রীর ব্যাখ্যায় সন্তোষ প্রকাশ করেন এবং কিভাবে এই সম্পর্ক এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে মতামত দেন।









