এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২১, ১২:২৭আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১২:২৭

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে জমা নিলে প্রতি অর্থবছরে ২৬ হাজার কোটি টাকারও বেশি আয় হবে দাবি করেছে ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট’ নামের একটি সংগঠন। তারা বলছেন, এর ফলে বছরে বেতন খাতে জাতীয়করণকৃত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য অতিরিক্ত কোনও অর্থ সরকারকে প্রদান করতে হবে না।

মঙ্গলবার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে সংগঠন থেকে আয়োজিত এক মানববন্ধনে এই কথা বলা হয়। 

সংগঠন থেকে আরও বলা হয়, এমপিওভুক্ত শিক্ষাকে বর্তমানে জাতীয়করণ করতে লাগবে ২৫ শতাংশ উৎসব ভাতাকে শতভাগে উন্নীতকরণ, জাতীয় বেতন স্কেল ভিত্তিক ৪৫-৫০ শতাংশ বাড়ি ভাড়া প্রদান এবং ৫০০ টাকার মাসিক চিকিৎসা ভাতাকে মাসিক ১৫০০ টাকায় উন্নীতকরণ। এই খাতগুলোতে সরকারের বার্ষিক খরচ হবে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার কোটি টাকা। 

সংগঠনটির পক্ষ থেকে দাবি জানানো হয়, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করতে বর্তমান সরকারের একটি রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন। তাই অতিসত্বর এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করা হোক।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম