ডিআরইউ’র সেরা রিপোর্টারদের সম্মাননা দেবে ‘নগদ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২১, ১২:৫৫আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১২:৫৫

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২১ দেবে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। বৃহস্পতিবার (৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে মোবাইল ফাইন্যান্সিয়াল অপারেটর ‘নগদ’ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি যৌথ আয়োজনের মাধ্যমে এই ঘোষণা দেয়। এ বছর এই পুরস্কারের নাম দেওয়া হয়েছে ‌‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২১’।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী জানান, এ বছর প্রিন্ট, অনলাইন এবং টেলিভিশিন ও রেডিও—দুই ভাগে ২২টি ক্যাটাগরিতে সেরা রিপোর্টের জন্য পুরস্কার দেওয়া হবে। দেশের ১০ জন সিনিয়র সম্পাদক জমা পড়া রিপোর্টের মধ্য থেকে যাচাই-বাছাই করে সেরা রিপোর্ট নির্বাচন করবেন। পরে চলতি মাসের শেষ দিকে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হবে। ঘোষণা অনুসারে সংগঠনের সদস্যদের গত ১ অক্টোবর ২০২০ হতে ৩০ সেপ্টেম্বর ২০২১-এর মধ্যে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন অ্যাওয়ার্ডে মনোনয়নের জন্য জমা দিতে বলা হয়েছে। রিপোর্ট জমা দেওয়ার শেষ সময় ৬ অক্টোবর থেকে বাড়িয়ে ৮ অক্টোবর রাত ৮টা করা হয়েছে।

‘নগদ’-এর নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট এই আয়োজনে যুক্ত হওয়ার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এ সময় ডিআরইউ-এর সভাপতি মুরসালিন নোমানী, নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড কমিটির আহ্বায়ক মাইনুল হাসান সোহেলসহ সংগঠনটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২১-এ সম্পৃক্ত হওয়ার বিষয়ে ‘নগদ’-এর নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘ডিআরইউ-এর মতো সংগঠনের সঙ্গে মিলে এক বছরের সেরা রিপোর্ট নির্বাচনের প্রক্রিয়ায় যুক্ত থাকা আমাদের জন্য একটি বড় সুযোগ। আমরা এই সুযোগ হাত ছাড়া করতে চাইনি। আমরা সব সময়ই দায়িত্বশীল ও জনকল্যাণকর সাংবাদিকতার পক্ষে। ভবিষ্যতেও আমাদের এই অবস্থান থাকবে। আশা করি এই ক্ষুদ্র প্রচেষ্টা দেশের সাংবাদিকতার উন্নয়নে কিছুটা হলেও ভূমিকা রাখবে।’

নানান উদ্ভাবন দিয়ে ইতোমধ্যে সাড়া জাগানো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ইতোমধ্যে ডিআরইউ-এর সব ধরনের পেমেন্ট পার্টনার হিসেবে কাজ করছে। একই অনুষ্ঠানে ‘নগদ’ পেমেন্টের মাধ্যমে ডিআরইউ-এর বার্ষিক সদস্য চাঁদা পরিশোধ করে কার্যক্রমের উদ্বোধন করেন ডিআরইউ-এর সভাপতি মুরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।

নগদ জানায়, ২০১৯ সালের ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর মাত্র আড়াই বছরের মধ্যে ‘নগদ’ সাড়ে ৫ কোটি গ্রাহক পেয়েছে। একইসঙ্গে দৈনিক গড় লেনদেন পৌঁছে গেছে ৭৫০ কোটি টাকায়।

 

/এসএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম