ডেঙ্গুতে সহকারী রাজস্ব কর্মকর্তার মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২১, ০০:৩০আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০০:৩০

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (দক্ষিণ) সহকারী রাজস্ব কর্মকর্তা (নিরীক্ষা শাখা) সুমন চন্দ্র। ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (দক্ষিণ) কমিশনার এস এম হুমায়ূন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

৩৮ বছর বয়সী সুমন চন্দ্রের গ্রামের বাড়ি পিরোজপুরে। মৃত্যুকালে তিনি ৩ মাসের একটি শিশু সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকায় (দক্ষিণ) কর্মরত সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। তারা মরহুমের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

/সিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম