বনভূমি বাড়াতে কাজে আসবে ‘সুফল’ প্রকল্প: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ১৬:৪৭আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৬:৪৭

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের মাধ্যমে সরকারি বনজ সম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন এবং বন সংরক্ষণ ও পুনরুদ্ধারে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধি করা হবে। বনের ওপর সরাসরি নির্ভরশীলতা হ্রাসসহ বনজ সম্পদ উজাড় রোধে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা হবে। এতে বনাচ্ছাদন বৃদ্ধি পাবে, বনের বাহিরে বৃক্ষাচ্ছাদন বৃদ্ধির উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে। ফলে অচিরেই দেশে বৃক্ষাচ্ছাদনের পরিমাণ শতকরা ২২.৩৭ ভাগ হতে ২৪ ভাগে উন্নীত করা সহজ হবে।

রবিবার  (১০ অক্টোবর ) মন্ত্রণালয়ের সভাকক্ষে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় প্রণীত ‘কমিউনিটি অপারেশনস ম্যানুয়াল’ চূড়ান্তকরণ সভায় সভাপতির বক্তব্যে পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হাবিবুন নাহার, সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী, যুগ্মসচিব সচিব (উন্নয়ন) জাকিয়া আফরোজ, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী এবং টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের প্রকল্প পরিচালক গোবিন্দ রায়সহ অন্যরা।

পরিবেশমন্ত্রী বলেন, দেশের মোট ৮ টি বিভাগের ২৮ টি জেলার ১৬৭ টি উপজেলায় অবস্থিত ২৬টি বন বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে বাস্তবায়নাধীন সুফল প্রকল্পের মাধ্যমে তিন ধরণের ল্যান্ডস্কেপে ৩২ ধরণের বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সহযোগিতামূলক বন ব্যবস্থাপনা প্রবর্তনের মাধ্যমে ৫২ হাজার ৭২০ হেক্টর অবক্ষয়িত ও বৃক্ষশূন্য পাহাড়ি ও সমতল বনভূমির ল্যান্ডস্কেপে বনাচ্ছাদন ‍বৃদ্ধি করা হচ্ছে। উপকূলীয় সবুজ বেষ্টনী তৈরীতে উপকূলের ল্যান্ডস্কেপে ২৪ হাজার ৮৮০ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হচ্ছে। গুরুত্বপূর্ণ বন্যপ্রাণীর আবাসস্থল উন্নয়নে পশুখাদ্য ও ফলদ গাছ রোপণের মাধ্যমে ২০ টি রক্ষিত এলাকায় ২ হাজার ৫০০ হেক্টর বন্যপ্রাণীর আবাসস্থল উন্নয়ন এবং ১ হাজার ৩৩০ হেক্টর করিডোর উন্নয়নের কাজ চলছে।

তিনি বলেন, এ সকল বনায়নের মাধ্যমে বনাচ্ছাদন বৃদ্ধির এ উদ্যোগ সার্থক করার জন্য সহযোগিতামূলক বন ব্যবস্থাপনায় সম্পৃক্ত বন নির্ভর মোট ৪০ হাজার পরিবারের প্রত্যেককে সুফল প্রকল্প থেকে ৪২ হাজার টাকা ঘুর্ণায়মান জীবিকা উন্নয়ন তহবিল হিসাবে প্রদান করা হবে। এছাড়া কমিউনিটিভিত্তিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রতিটি বন সংরক্ষণ গ্রামে ৪ লক্ষ ২০ হাজার টাকা কমিউনিটি উন্নয়ন তহবিল হিসাবে দেওয়া হবে। প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে অনুমোদন করা চার খণ্ডের কমিউনিটি অপারেশনস ম্যানুয়াল (সিওএম) বন নির্ভর গ্রাম ও পরিবার নির্বাচন, সহযোগিতামূলক বন ব্যবস্থাপনা সংগঠণের কমিটি/সাব-কমিটি তৈরি, প্রশিক্ষণ প্রদান এবং জীবিকা উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং বন নির্ভর জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সঠিক দিকনির্দেশনা দেবে।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম