সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ অক্টোবর ২০২১, ১৫:৪৩আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৫:৫৬

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (২০ অক্টোবর)  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্টোনি জে. ব্লিনকেনের কাছে পাঠানো এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কলিন পাওয়েল ছিলেন একজন মহান নেতা ও যোদ্ধা, যিনি তার পুরো জীবন নিজ দেশের সেবায় উৎসর্গ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সমকালীন বৈদেশিক নীতি নির্ধারণে তার অগ্রণী ভূমিকাসহ অনেক অবদানের জন্য কলিন পাওয়েল স্মরণীয় হয়ে থাকবেন। পাওয়েল তার কাজ এবং কূটনৈতিক দক্ষতার জন্য দেশে-বিদেশে খ্যাতি অর্জন করেছেন। ইরাকের কাছে ‘ব্যাপক বিধ্বংসী অস্ত্রসম্ভার’ থাকার ভুল তথ্যের বিষয়টি স্বীকার করে নেওয়ার মতো নৈতিক সাহসও তিনি দেখিয়েছেন।’

শোক বার্তায় ড. মোমেন পাওয়েলের মৃত্যুতে অপূরণীয় ক্ষতির জন্য তার শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানান। খবর: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
মোজতবা খামেনিকে নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীকে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের অভিনন্দন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম