মুগদা হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২১, ১৩:৩৩আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৫:২০

রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ষষ্ঠ তলায় আগুন লেগেছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে এই ঘটনার সূত্রপাত হয়। তবে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়, মুগদা হাসপাতালে আগুনের খবর পেয়ে তাদের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। দুপুর ১২টা ৫৮ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। 

মুগদা হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক রুবিনা ইয়াসমিন বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, তাদের আইসিইউ ইউনিটে আগুন লেগেছে। তবে তখন সেখানে কোনও রোগী ছিলেন না।

ধারণা করা হচ্ছে, এসি বিস্ফোরিত হওয়ার কারণেই এই অগ্নিকাণ্ড।

মুগদা হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপকের দাবি, এখানকার অনেক কর্মচারী কাচের টুকরো ভেঙে আঘাত পেয়েছেন। আহত সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। ষষ্ঠ তলা থেকে রোগীদের নিচে নামিয়ে এনেছে কর্তৃপক্ষ। 

/এআরআর/জেএ/জেএইচ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি