ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলা ভাষা শিক্ষা চালুর আহ্বান বস্ত্রমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২১, ১৬:৪৭আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৬:৪৭

ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষা শিক্ষা চালুর আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। রবিবার (২৪ অক্টোবর) কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, বাংলাদেশ-এর ক্যাম্পাস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনোয়েট প্রিফনটেইন ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এসময় মন্ত্রী বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলাদেশি শিক্ষার্থীরা গুণগত মানের শিক্ষা অর্জনের পাশাপাশি যেন বাংলা সংস্কৃতির চর্চা করতে পারে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এসব প্রতিষ্ঠানে শিক্ষা অর্জনের মাধ্যমে এদেশের শিক্ষার্থীরা দেশ ও দেশের বাইরেও দারুণ সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এসকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন মানসম্মত প্রতিষ্ঠানে স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করার সুযোগ পাচ্ছে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম