এক কর্মকর্তাকে একাধিক প্রকল্পে নয়: সংসদীয় কমিটির সুপারিশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ অক্টোবর ২০২১, ১৭:২২আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৭:২২

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত  সংসদীয় স্থায়ী কমিটির সভায় একজনকে একই সময়ে একাধিক প্রকল্পের পরিচালক না করতে মন্ত্রণালয়কে সুপালিশ করা হয়েছে।

রবিবার (২৪ অক্টোবর) কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেওয়া   হয়।

কমিটির সদস্য পরিকল্পনা  মন্ত্রী এম এ মান্নান,  মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, সাবের হোসেন চৌধুরী, বীরেন শিকদার এবং আদিবা আনজুম মিতা সভায় অংশগ্রহণ করেন।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়াধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ২০১৬-২০১৭ অর্থবছরে  গৃহীত প্রকল্পগুলো এবং বর্তমানে চলমান প্রকল্পগুলোর আর্থিক ব্যয় ও বাস্তব অগ্রগতি  পর্যালোচনা করা হয়। এছাড়া ২০১৯-২০২০ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের যেকোনও পাঁচটি সমাপ্ত প্রকল্পের ওপরে আইএমইড  প্রদত্ত মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী গৃহীত ব্যবস্থার বাস্তব অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

সভায়  স্বচ্ছতা ও জবাবদিহির  লক্ষ্যে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাকে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়। এছাড়া  একজন প্রকল্প পরিচালককে একাধিক প্রকল্পের প্রকল্প কর্মকর্তা হিসেবে নিয়োগ না দেওয়ার জন্যও মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উপজেলা পর্যায়ের কর্মকর্তাকে গাড়ির সুবিধা প্রদান, যোগ্য ও দক্ষ জনবল নিয়োগ এবং উপজেলা কর্মকর্তাদের কাছে দুর্যোগকালীন অর্থ বরাদ্দের ব্যবস্থা রাখার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

সভায়  প্রধানমন্ত্রী পায়রা সেতু উদ্বোধন করায় কমিটির পক্ষ থেকে তাকে এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলীসহ পরিকল্পনা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা  সভায় উপস্থিত ছিলেন। খবর: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম