বোরো সংগ্রহে অনিয়মকারী চালকল মালিকের লাইসেন্স বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২১, ১৮:০৮আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৮:০৮

অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কর্মসূচিতে অনিয়ম করা চালকল মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানা গেছে, এবার অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কর্মসূচিতে অনিয়ম করলে চালকলের লাইসেন্স বাতিল, চালকলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন  এবং জামানত বাজেয়াপ্ত করতে হবে। এমন নির্দেশ দিয়ে খাদ্য অধিদফতরকে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়। রবিবার (২৪ অক্টোবর) খাদ্য অধিদফতরের মহাপরিচালককে এই চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ বোরো সংগ্রহ মৌসুমে চুক্তির যোগ্য ছিল কিন্তু চুক্তি করেনি, এমন চালকলগুলোকে যথাযথ প্রক্রিয়ায় লাইসেন্স বাতিল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগে চিঠি পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় থেকে চুক্তির পরিমাণের ৮০ ভাগ কিংবা এর বেশি পরিমাণ চাল সরবরাহ করা মিলগুলোকে বিশেষ বিবেচনায় জামানত অবমুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

চুক্তির পরিমাণের ৮০ শতাংশের কম সরবরাহকারী চালকলগুলোকে বিশেষ বিবেচনায় অসরবরাহ করা চালের আনুপাতিক হারে জামানত বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

চুক্তি করেছে কিন্তু কোনও চাল সরবরাহ করেনি, এমন মিলের জামানত বাজেয়াপ্তসহ যথাযথ প্রক্রিয়ায় লাইসেন্স বাতিল করতে বলা হয়েছে।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম