বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান সংক্রান্ত সমন্বয় সভা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ অক্টোবর ২০২১, ২২:৩৫আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২২:৩৫

‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্য নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সমাপনী ও ১৬ ডিসেম্বর বিজয়ের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি গ্রহণ করার লক্ষ্যে সমন্বয় সভা করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।

সোমবার (২৫ অক্টোবর) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের চতুর্থ তলার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্য নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সমাপনী ও ১৬ ডিসেম্বর বিজয়ের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং ‘টুঙ্গিপাড়া হৃদয়ে পিতৃভূমি’ প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সভায় জন্মশতবার্ষিকী উদযাপনের সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির সংখ্যা, পার্কিং ও ট্রাফিক ম্যানেজমেন্ট, নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়, প্যান্ডেল স্থাপন, সকল পর্যায়ের অতিথি ও দর্শকদের আসন ব্যবস্থা, জাতীয় পতাকা উত্তোলন ও শপথ গ্রহণ অনুষ্ঠানের স্থান নির্ধারণ, জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সে ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধা-স্মারক স্থাপনের জন্য জায়গা চিহ্নিতকরণসহ সমাপনী অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পাশাপাশি, ‘টুঙ্গিপাড়া হৃদয়ে পিতৃভূমি’ অনুষ্ঠানে যোগদানের জন্য যাতায়াত  এবং টুঙ্গিপাড়ায় মেলা আয়োজনের তারিখ, ভেন্যুসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপরে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, হুইপ ইকবালুর রহিম, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সংগীত শিল্পী অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা, কবি তারিক সুজাত ও সাংবাদিক সুভাষ সিংহ রায় প্রমুখ।খবর: বাসস

 

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
আসলেই কি বঙ্গবন্ধুর মুক্তির জন্য আন্দোলন করেছে জামায়াত?
বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াতের এমপি
বঙ্গবন্ধুর ম্যুরালের ওপর ‘উপজেলার মানচিত্র’ আঁকলেন ইউএনও
সর্বশেষ খবর
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের