আমিরাতের বাংলাদেশ কমিউনিটিকে দেশে বিনিয়োগের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২১, ২২:০৫আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২২:০৫

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ কমিউনিটিকে দেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, ‘দেশের উন্নয়নের স্বার্থে সকল প্রবাসী বাংলাদেশিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশে বাংলাদেশ সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

প্রবাসীদের জন্য বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, ‘সরকার প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে দৃঢ় প্রতিজ্ঞ। এরই অংশ হিসেবে সরকার বাংলাদেশি কারিকুলামে শিক্ষা প্রসারের লক্ষ্যে প্রবাসীদের সন্তানদের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের  অর্থায়নে প্রবাসে স্কুল প্রতিষ্ঠা করেছে। এছাড়া আরও অনেকগুলো উদ্যোগ বাস্তবায়নাধীন রয়েছে।’

সভায় বাংলাদেশি কর্মী ও ব্যবসায়ীরা মন্ত্রীর কাছে তাদের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং রেমিট্যান্সে ২% প্রণোদনা প্রদানের  জন্য সরকারকে ধন্যবাদ জানান।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন— সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, বাংলাদেশ সমিতির সভাপতি মাহতাবুর রহমান নাসির, কাউন্সেলর (শ্রম) ফাতেমা জাহান প্রমুখ।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম