শ্রম আইনের কিছু ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, দাবি জিপিইইউ'র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২১, ১৬:৩৯আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৬:৩৯

শ্রম আইনের কিছু ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করেছে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন (জিপিইইউ)। সংগঠনটির সাধারণ সম্পাদক মাতুজ আলী কাদের বলেছেন, ‘শ্রম আইনে অনেকগুলো ধারা যুক্ত রয়েছে, যা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং শ্রমজীবী মানুষদের মৌলিক মানবাধিকারকে ক্ষুণ্ন করে।’ 

শনিবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘২০০৬ সালে শ্রম আইন পাস হওয়ার শুরুতে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। দুর্ভাগ্যজনক হলেও সত্য ২০১৩ এবং ২০১৮ সালে বড় আকারে সংশোধনী হওয়া সত্ত্বেও একটি গণতান্ত্রিক শ্রম আইন অধরাই রয়ে গেছে। যদিও শ্রমিক ও শ্রমজীবী মানুষের সংখ্যার বিচারে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম।’

বাংলাদেশে শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান ও কলকারখানার মালিক-শ্রমিক সম্পর্ক নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ শ্রম আইন-২০০৬ করা হয়েছিল উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বেশ কয়েকবার আইনটিতে সংশোধনী আনা হলেও এখনও এটি শ্রমবান্ধব হয়েছে বলে বলা যায় না। শ্রম আইনের বিভিন্ন ধারা উপ-ধারায় প্রত্যক্ষভাবে শ্রমিক স্বার্থবিরোধী ধারা উপধারা সন্নিবেশিত রয়েছে। শ্রম আইনের পুরো বিষয় নিয়ে আলোচনা করা আমাদের আজকের উদ্দেশ্য নয়। আইনে কিছু অধিকার দেওয়া থাকলেও এই আইনেই কিছু ধারা প্রয়োগ করে আবার তা ক্ষুণ্ন করা হয়েছে।’

আইনের ৩১৩ ধারা উল্লেখ করে তিনি বলেন, ‘ধারাটিতে বলা আছে- মালিক বা মালিকপক্ষ, কেউ একজন শ্রমিকের প্রতি অসৎ শ্রম আচরণ করলে তাতে ক্ষুব্ধ বা ক্ষতিগ্রস্থ হলে একজন শ্রমিক বা শ্রমজীবী নিজে তার প্রতিকার প্রার্থনা করে শ্রম আদালতে দরখাস্ত করতে পারবেন না। শ্রম আদালতে যাওয়ার আগে মহাপরিচালকের কাছে অনুমতির জন্য বা তার পক্ষে মামলা দায়ের করার জন্য দরখাস্ত করতে হবে। বলা দরকার, মহাপরিচালক নিজে বা তার দফতরের অফিসারদের বিষয়ে আমরা কখনই আশাবাদী হতে পারি না যে, তারা সততার সাথে কাজটি করবেন।’

এসব বিষয় বিবেচনা করে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন বাংলাদেশের সংবিধানের ২৭, ২৯, ৩১, ৩৮ ও ৪০ অনুচ্ছেদ কার্যকরণের জন্য সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধিকার বলে হাইকোর্ট বিভাগে ২০২০ সালের ১৫ ডিসেম্বর রিট পিটিশন করে বলে জানান মাতুজ আলী কাদের। তিনি বলেন, ‘গত ২১ অক্টোবর হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চ সরকারের আইন ও শ্রম মন্ত্রণালয়ের দু'জন সচিব, মহাপরিচালক (শ্রম) ও অপর তিন জনের প্রতি রুল নিশি জারি করেন এবং চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দাখিল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশ প্রদান করেন।’

তিনি বলেন, ‘গ্রামীণফোন এপ্লয়িজ ইউনিয়ন বিশ্বাস করে, অসৎ শ্রম আচরনের বিচার প্রার্থনার ক্ষেত্রে তৃতীয় কোনও পক্ষের উপর শ্রমিকের নির্ভরতা দূর হলে দেশের আপামর শ্রমিক এ থেকে উপকৃত হবে এবং দেশের সর্বস্তরের শ্রমিক সংগঠন তথা শ্রমিক ও শ্রমিক নেতাদের এ যাত্রাপথে আমরা পাশে পাবো।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জিপিইইউয়ের সভাপতি ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন প্রমুখ।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
একটি গোষ্ঠী সরকার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী
সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম