মুঠোফোনে বিয়ে, সংসার শুরুর আগেই সড়কে প্রাণ গেলো তরুণীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ অক্টোবর ২০২১, ১২:৫২আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১২:৫২

সম্প্রতি মুঠোফোনে এক লন্ডন প্রবাসীর সঙ্গে বিয়ে হয় মুন্সীগঞ্জের তরুণী মুমতাহিনা প্রিয়ার (২০)। বিয়ের পর ঢাকায় কেনাকাটা করতে এসে বাসচাপায় নিহত হয়েছেন তিনি। রবিবার (৩১ অক্টোবর) সকালে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদা রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (৩০ অক্টোবর) রাতে ঢাকায় কেনাকাটা করে এক বন্ধুর মোটরসাইকেলে মুন্সীগঞ্জ ফিরছিলেন মুমতাহিনা। পথিমধ্যে মোটরসাইকেলের চাকায় বোরকা পেচিয়ে যাচ্ছিলো, সেটা বুঝতে পেরে যাত্রাবাড়ী ফ্লাইওভারে কুতুবখালী টোলবক্সের পাশে মোটরসাইকেল থামিয়ে তা ছাড়ানোর চেষ্টা করছিলেন ওই তরুণী। এ সময় অজ্ঞাত একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। 
 
পরে রাত সোয়া ১২টার দিকে ওই তরুণীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের আবেদনের কারণে রাতেই বিনা ময়নাতদন্তে স্বজদের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

স্বজনদের বরাত দিয়ে উপ-পরিদর্শক (এসআই) মাহমুদা রহমান বলেন, মুমতাহিনা মুন্সিগঞ্জ সদর উপজেলার মধ্য মহাখালী গ্রামের ইকবাল ভূঁইয়ার মেয়ে। তিনি পড়াশোনা করতেন, সম্প্রতি মুঠোফোনে লন্ডন প্রবাসী সাইফুল ইসলাম নামে এক যুবকের বিয়ে হয় তার।

ঘাতক বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

/এআইবি/এআরআর/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম