বাস ভাড়া বাড়ানোর আবেদন মালিক সমিতির

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ নভেম্বর ২০২১, ১৫:২৭ আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৫:৩৩

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর বাসের ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সমিতির মহাসচিব এনায়েত উল্লাহ স্বাক্ষরিত আবেদনপত্রে এ দাবি জানানো হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে ওই পত্র পাঠানো হয়।

এতে উল্লেখ করা হয়, গত ৮ বছর ধরে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর দূরপাল্লার রুটে বাস ভাড়া বাড়ানো হয়নি। কিন্তু গাড়ির চেচিস, টায়ার-টিউব ও খুচরা যন্ত্রাংশের দাম বেড়েছে। ফিশ বাড়ানো হয়েছে। এতে গাড়ি পরিচালনা খরচ বেড়েছে। তাছাড়া করোনাকালে মালিকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকে দেওলিয়া হয়েছেন।

আবেদনপত্র ওই আবেদনে আরও বলা হয়, এই পরিস্থিতিতে বারবার ভাড়া বাড়ানোর জন্য আবেদন করা হলেও বাড়ানো হয়নি। তাছাড়া সরকারের জ্বালানি মন্ত্রণালয় বুধবার (৩ নভেম্বর) এক প্রজ্ঞাপণের মাধ্যমে ডিজেলের মূল্য প্রতি লিটারে ১৫ টাকা বাড়িয়েছে। এই পরিস্থিতিতে তেলের অতিরিক্ত মূল্য পরিশোধে হিমশিম খেতে হবে। ভাড়া না বাড়ালে বাস পরিচালনা করা সম্ভব হবে না। তাই দ্রুত ভাড়া বাড়ানোর ব্যবস্থা নিতে অনুরোধ করছি।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গু প্রতিরোধে নিজেই অভিযানে নেমেছেন প্রধানমন্ত্রী: রিজভী
ডেঙ্গু প্রতিরোধে নিজেই অভিযানে নেমেছেন প্রধানমন্ত্রী: রিজভী
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে যুবকের মৃত্যু
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে যুবকের মৃত্যু
শাহজালালে এক সপ্তাহে ১১ অভিযানে যা যা জব্দ করলো কাস্টমস
শাহজালালে এক সপ্তাহে ১১ অভিযানে যা যা জব্দ করলো কাস্টমস
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা