তেলের দাম বৃদ্ধি: শুক্রবার থেকে পণ্যবাহী পরিবহন ধর্মঘট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২১, ১৬:২০আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৬:২০

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার অথবা ভাড়া বাড়ানোর দাবিতে পণ্যবাহী পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ মালিক শ্রমিকরা। আগামীকাল শুক্রবার ভোর ৬টা থেকে সারা দেশে পণ্য পরিবহন বন্ধ থাকবে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাংক, লরি, প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান।

তিনি বলেন, ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছে। এ অবস্থায় গাড়ি চালানো সম্ভব না। মালিক সমিতি ধর্মঘট ডেকেছে। আমরা তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি। শুক্রবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধ থাকবে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার ইউনিয়ন বলেছে, শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি ঘোষণা করা হয়েছে মালিক শ্রমিক সমন্বয় পরিষদের পক্ষ থেকে।

অন্যদিকে, আগামীকাল শুক্রবার বাস চলবে কিনা তা এখনও জানা যায়নি। পরিবহন মালিক সমিতি বিকালে বৈঠক করে সিদ্ধান্ত নিবে বলে জানা গেছে।

/এসও/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম