স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকেও সুরাহা হয়নি, ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২১, ১৩:১১আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৮:১৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গে বৈঠকের পরও ট্রাক ও কাভার্ডভ্যান মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। দাবি মানা না হলে ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন।

শনিবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির সরকারি বাসভবনে এক বৈঠক শেষে অ্যাসোসিয়েশন নেতারা এ তথ্য জানান। 

সংগঠনের অতিরিক্ত মহাসচিব আবদুল মোতালেব জানান, তেলের দাম প্রত্যাহারের দাবিতে দেওয়া ধর্মঘট অব্যাহত থাকবে। একই সঙ্গে তাদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ট্রাক শ্রমিক-মালিক প্রতিনিধিদের সরকার প্রধানের সিদ্ধান্ত জানানোর জন্য আজ সন্ধ্যায় আবারও ডাকা হতে পারে বলেও জানান তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবদুল মোতালেব বলেন, যেহেতু সরকারের পক্ষ থেকে আমাদের দাবি মেনে নেওয়া হয়নি, তাই আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। যেকোনও সময় মন্ত্রী আমাদের ডাকতে পারেন, আমাদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর কী সিদ্ধান্ত দেন—সেটি জানানোর জন্য। 

প্রসঙ্গত, জ্বালানি তেল ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির প্রতিবাদে গতকাল শুক্রবার ভোর ৬টা থেকে সব ধরনের পণ্য পরিবহন ও গণপরিবহন বন্ধ রয়েছে।

/এআরআর/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম