বাংলাদেশ বেতার কারা শোনেন?

উদিসা ইসলাম
০৭ নভেম্বর ২০২১, ০৯:০০আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৫:০৪

বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে দেশ পুনর্গঠনের প্রতিটি স্তরে বেতারের ভূমিকা ছিল সরব। কালের বিবর্তনে ঘরে ঘরে তথ্যের নানা বাতায়ন খুলে যাওয়ায় রেডিও রাখার প্রচলন কমে এসেছে। এফএম-এর দৌরাত্ম্যে মোবাইল হ্যান্ডসেট, গাড়িতে রেডিও শোনা হালফ্যাশন। তাহলে কারা শোনেন বাংলাদেশ বেতার? আর কী-ই বা শোনানো হয় তাতে? বেতার কর্তৃপক্ষ বলছে, বেতারকে আধুনিক করে তুলতে প্রতিনিয়ত নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। ফেসবুক, ওয়েবসাইটে অনলাইন করে তোলার কাজও সম্পন্ন হয়েছে। বেতারের অ্যাপ নামিয়ে ১৬টি সেন্টার শোনার সুযোগও আছে।

১৯৩৯ সালের ১৬ই ডিসেম্বর যাত্রা শুরু করার পর থেকে বেতার মানুষের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা বাংলাদেশের ইতিহাসে লেখা রয়েছে। কিন্তু ডিজিটাল জমানায় ঢুকে ঘরে ঘরে আর রেডিও যন্ত্র দেখা যায় না। তাহলে, কারা শোনেন বেতার, আদৌ কেউ শোনেন? ফিডব্যাক বলছে ভিন্ন কথা।

কে শুনছেন?

মোবাইল ফোনের মতোই আরেকটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে— এসএমএস বা ক্ষুদে বার্তা, এসএমএস ফিডব্যাকের ক্ষেত্রে বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র থেকে এফএম ১০৫.২ এ প্রচারিত লাইভ (সজিব) বিনোদনমূলক অনুষ্ঠান উল্লেখযোগ্য। প্রতি মাসেই এই অনুষ্ঠানে শ্রোতারা গড়ে ৬ হাজারটির বেশি এসএমএস পাঠিয়ে থাকেন। এছাড়া, বালাদেশ বেতার, রাজশাহী থেকে প্রচারিত ‘অনুরোধের আসর’ অনুষ্ঠানটিতে মাসে ৫ হাজার  এসএমএস পাওয়া যায়। এসএমএস ফিডব্যাকের ক্ষেত্রে আরও উল্লেখযোগ্য অনুষ্ঠান হচ্ছে— বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁওয়ের লাইভ অনুষ্ঠান ‘উত্তরাঞ্চল’ ও ‘আড্ডার প্রহর’। ফেসবুকে এমনকি চিঠি লিখে যে বিপুল সাড়া দেখা যায়, তাতে বেতার কেউ এখন শোনে না— একথা বলার সুযোগ নেই।

বাংলাদেশ বেতার কারা শোনেন?

গ্রহণযোগ্য করে তুলতে নানা উদ্যোগ

বেতার কি আদৌ সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে? বেতারের ফিডব্যাক রিসার্চ বলছে— বেতার সময়ের সঙ্গে বদলেছে। এমনকি মহামারিতে নিজেকে বদলে নিয়ে নিয়মিত অনুষ্ঠানের পাশাপাশি দেশের মানুষের জীবন রক্ষায় প্রচার করে কোভিড-১৯ বিষয়ক সচেতনামূলক নানাবিধ অনুষ্ঠান। স্পট, জিঙ্গেল সাক্ষাৎকার, ফোন ইন, সেলিব্রেটি কল এবং প্রামাণ্য অনুষ্ঠান বেতারে প্রচারের পাশাপশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও অডিও/ভিজুয়াল আকারে প্রচার করা হয়। কোভিড-১৯ সংক্রান্ত প্রচারণার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ বেতার অর্জন করেছে জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনিসেফের ‘বেস্ট কোভিড রেসপন্ড অ্যাওয়ার্ড’।

লেগেছে প্রযুক্তির ছোঁয়া

প্রযুক্তির ক্রমবিকাশের সঙ্গে মিল রেখে ও জনগণের চাহিদার কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশ বেতার তথ্যপ্রযুক্তির ব্যবহারে পিছিয়ে আছে বলা যাবে না। তবে সংশ্লিষ্টরা বলছেন, বাজারে রেডিও কিনতে পাওয়া যায় না। সেটা প্রধান সমস্যা। বাংলাদেশ বেতারের ওয়েবসাইটের মাধ্যমে বেতারের ৮টি কেন্দ্র/ইউনিটের অনুষ্ঠান ও সংবাদ ১৬টি চ্যানেলে অনলাইন লাইভ স্ট্রিমিংসহ ফেসবুক ফ্যান পেজ, মোবাইলে বেতার অ্যাপসের ব্যবহার এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার বাংলাদেশ বেতারে নতুন যুগের সূচনা করেছে। অন্যান্য কেন্দ্র ও ইউনিটগুলো ফেসবুক লাইভ/ভিডিও শেয়ারিং-এর মাধ্যমে তাদের জনপ্রিয় অনুষ্ঠানগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত শেয়ার করছে।

বাংলাদেশ বেতার কারা শোনেন?

বেতারের পরিচালক (লিয়াজোঁ) বশির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘরে ঘরে এখন রেডিও নেই ঠিক, কিন্তু শ্রোতা ক্লাবের মাধ্যমে এবং ইয়াং জেনারেশনের উদ্যোগে রেডিও শোনার প্রবণতা এখনও আছে। শহর এলাকায় আমাদের শ্রোতা অনেক। ফিডব্যাক অ্যাসেস করা হয় নিয়মিত। আমাদের অ্যাপ আছে, ফেসবুক ওয়েবসাইট দিয়ে শোনার ব্যবস্থা আছে। চেষ্টা করছি আপটুডেট রাখা।’

তিনি বলেন, ‘বিশ্বজুড়েই রেডিও তাদের স্ট্র্যাটেজি পরিবর্তন করতে বাধ্য হয়েছে। কেবল অডিও দিয়ে আসলে কিছুই এগিয়ে নেওয়া যাবে না। ভিজ্যুয়াল যোগ করতে হবে। মূল সমস্যা বাজারে রেডিও সেট নেই। আমাদের খেলা ও ওয়েদার ফোরকাস্ট এখনও শ্রোতারা গুরুত্ব দিয়ে শোনেন। এমনকি এসব ক্ষেত্রে করণীয় কী সেটাও বিভিন্ন জনসতেনতামূলক বার্তায় জানানো হয় এবং মানুষ নিজের প্রয়োজনেই সেটা শোনে।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম