যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খানকে এ পদে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (৬ নভেম্বর) থেকে এই আদেশ কার্যকর হবে।
রবিবার (৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়েছে। তার অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধাদি স্থগিতের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে।
উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এ নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
এছাড়া জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও জানানো হয়।
আজহারুল ইসলাম খান বিসিএস ১০ম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ১০ম ব্যাচ বিসিএস ফোরামের সভাপতি।









