বাস ধর্মঘটে জনদুর্ভোগের দায় নিলো না কেউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২১, ২০:৫৩আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ২১:০০

দেশে ডিজেলের দাম বাড়ানোর পর পরিবহন ধর্মঘট কারা ডেকেছিল, কী উদ্দেশ্যে ডেকেছিল ‑ এ বিষয়ে সরকারি নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ কিংবা মালিক সংগঠনের নেতাকর্মীদের কেউ কোনও মন্তব্য করতে রাজি হননি। বিআরটিএ'র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি, বাস ধর্মঘট কিংবা জনগণের দুর্ভোগের বিষয়টি এড়িয়ে যান।

রবিবার (৭ নভেম্বর) মহাখালীতে বিআরটিএ ভবনে বাস ভাড়া পুনর্নির্ধারণের বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কাছে ভাড়া বৃদ্ধির বিষয়টি উপস্থাপন করেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

এসময় সাংবাদিকরা ধর্মঘটের বিষয়ে তাদের কাছে জানতে চান।

গত বৃহস্পতিবার বিআরটিএকে মালিকদের পক্ষ থেকে ভাড়া সমন্বয়ের বিষয়ে চিঠি দেওয়া হলেও কেনো দুদিন পর আজ (রবিবার) বৈঠক অনুষ্ঠিত হলো এমন প্রশ্নের জবাবে বিআরটিএ চেয়ারম্যান বলেন, আমরা বাস মালিক সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তাদেরকে এক করতে পারছিলাম না। আজ অনেকে এসেছেন বৈঠকে, আবার অনেকে অনুপস্থিত রয়েছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ খান সাংবাদিকদের বলেন, ভাড়া বৃদ্ধির দাবিতে পরিবহন মালিকরা তাদের পরিবহন চালানো বন্ধ রেখে ধর্মঘট পালন করে। মালিকদের সেন্টিমেন্টের বিষয়ে আমরা একমত পোষণ করি।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম