নিবন্ধনের অনুমতি পেলো ১৪টি আইপি টিভি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২১, ১৬:৫৪আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৬:৫৪

প্রাথমিকভাবে ১৪টি আইপি টিভিকে শর্তসাপেক্ষে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার। রবিবার (৭ নভেম্বর) স্বাক্ষরিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অফিস আদেশে প্রথম পর্যায়ে এই নিবন্ধন দেওয়া হয়। আজ সোমবার (৮ নভেম্বর) আদেশটি প্রকাশিত হয়।

নিবন্ধনের শর্তে বলা হয়, অনুষ্ঠান তৈরি ও প্রচারের ক্ষেত্রে ২০১৪ সালের জাতীয় সম্প্রচার নীতিমালা, ২০১৭ (সংশোধিত ২০২০) সালের জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা অন্যান্য আইন, বিধিমালা, নীতিমালা, পরিপত্র, নির্দেশনা অনুসরণ করতে হবে।

বিদ্যমান কপিরাইট আইনের সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে চলতে হবে। এসব আইনের কোনও ধারা যাতে লঙ্ঘিত না হয়, সেদিকে বিশেষভাবে সচেতন থাকতে হবে।

বাংলাদেশে বিদ্যমান সেন্সরশিপ কোড যথাযথভাবে মেনে চলতে হবে।

সরকার প্রবর্তিত আইন বা বিধি-বিধান অনুসরণ করে নিবন্ধনের জন্য কমিশন নির্ধারিত হারে নিবন্ধন ফি, বার্ষিক নবায়ন ফি জমা দিতে হবে।

অনুমতি পেলো যেসব আইপি-টিভি

www.moviebangla.tv, www.jagoron.tv, www.ruposhibangla.tv, hernet-tv.business.site, www.matientertainment.tv.com, www.flixsrk.tv, www.rajdhani.tv, bn.voicetv.tv, www.jatvbd.com, www.news21bangla.tv, www.jagoroni.tv, shobuyprimetv.com, deshbandhutv.com, www.chdnews24.tv।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম