ডিজিটাল সেট-টপ বক্স সংযোগের জন্য সময় চান ফিড মালিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ নভেম্বর ২০২১, ১৫:০৩আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৫:০৩

ক্যাবল টিভি দেখতে সেট-টপ বক্স বাস্তবায়ন করতে ৩১ ডিসেম্বর পর্যন্ত যে সময় বেঁধে দেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছে ফিড (সিএ টিডি) অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনটি থেকে ডিজিটাল সেট-টপ বক্স সংযোগ বাস্তবায়নের জন্য আরও কিছু সময় চাওয়া হয়। 

মঙ্গলবার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হক হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। 

এসময় সংগঠনের সদস্যরা আরও দাবি করেন— ক্যাবল অপারেটর এবং ফিড অপারেটর খাতকে ‘প্রযুক্তিভিত্তিক শিল্প’ হিসেবে স্বীকৃতি দিতে হবে। ফিড নেটওয়ার্ক ডিজিটাল করার জন্য ফাইবার অপটিক্স অবকাঠামো স্থাপনের জন্য এবং ডিজিটাল সেট-টপ বক্সের জন্য ফিড অপারেটরদের ব্যাংক ও প্রাতিষ্ঠানিক ঋণের ব্যবস্থা সরকারকে করতে হবে।

লিখিত বক্তব্যে ইঞ্জিনিয়ার ফারুখ আমজাদ খান বলেন, আমরা ফিড অপারেটররা দীর্ঘদিন এ খাতকে পরিশ্রমের মাধ্যমে এ পর্যায়ে নিয়ে এসেছি এবং জনসাধারণকে বিনোদন দিয়ে আসছি। কিন্তু পরিতাপের বিষয় হলো আমাদের কোনও সংগঠন না থাকার কারণে ক্যাবল অপারেটরদের সংগঠন ‘ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) পরিকল্পনা প্রণয়নে সরকারকে এক তরফা পরামর্শ প্রদান করে। ফলে আমাদের বিষয়টি বিবেচনায় আসে না। 

ফিড অপারেটরা ক্যাবল অপারেটদের দ্বারা বিভিন্নভাবে শোষিত ও তাচ্ছিল্যের শিকার হচ্ছেন দাবি করে তিনি আরও বলেন, ভবিষ্যতে সকল সরকারি সিদ্ধান্ত গ্রহণে কোয়াবের পাশাপাশি আমাদেরও সামিল করার আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ।

প্রসঙ্গত, সেট-টপ বক্স হলো এমন এক রিসিভার যা ক্যাবল টিভির গ্রাহক প্রান্তে থাকে। এই রিসিভার অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে রূপান্তর করে। এতে গ্রাহক ঝকঝকে ছবি ও ভালোমানের শব্দ উপভোগ করতে পারেন। 

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী
একটি গোষ্ঠী সরকার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম