জাতীয় অনুষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে গ্যাসচালিত গাড়ি রাখা যাবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২১, ১৮:১১আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৮:৫৬

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, প্যারেড গ্রাউন্ড ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয়ভাবে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এসব অনুষ্ঠানস্থলের এক কিলোমিটারের মধ্যে কোনও গ্যাসচালিত গাড়ি রাখা যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) নিরাপত্তা বিষয়ক উপ-কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব উৎসবস্থল, যেমন- জাতীয় প্যারেড স্কয়ার, সংসদ ভবন, টুঙ্গিপাড়ায় এক কিলোমিটারের মধ্যে কোনও গ্যাস সিলিন্ডারের গাড়ি রাখা যাবে না। এক কিলোমিটার দূরে গাড়ি রেখে সভাস্থলে আসতে হবে। আপনারা জানেন, মাঝে মধ্যে গ্যাস সিলিন্ডার বিপত্তি ঘটায়। সেদিকে লক্ষ রেখে আমরা এটা করতে যাচ্ছি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানগুলো শেষ করতে যাচ্ছি, সঙ্গে স্বাধীনতার ৫০ বছর পূর্তির অনুষ্ঠান শুরু করবো আগামী ১৬ ডিসেম্বর। অনেক অনুষ্ঠান নভেম্বরের শেষ থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত আমরা পালন করবো।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজয় দিবস সামনে রেখে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুদিনব্যাপী (১৬ ও ১৭ ডিসেম্বর) অনুষ্ঠানের আয়োজন করা হবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আসা-যাওয়ার সময়ের নিরাপত্তা এবং বিদেশিদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই অনুষ্ঠান ঘিরে ট্রাফিক ব্যবস্থাপনার জন্য একটি উপ-কমিটি এবং দেশি-বিদেশি অতিথিদের নিরাপত্তার জন্য আরেকটি উপ-কমিটি করে দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর সংসদ ভবনের অনুষ্ঠানস্থল ও পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড স্কয়ারে আরেকটি জাতীয় অনুষ্ঠান হবে। সবকিছু মিলিয়ে ডিসেম্বর মাসটি অনুষ্ঠানের মাসে পরিণত হচ্ছে। নিরাপত্তার প্রশ্নে যা করার আমরা সবই করবো।

/এসআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম