কর্মক্ষেত্রে হয়রানি নিরসনের দাবি পোশাককর্মীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২১, ১২:১১আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১২:১১

কর্মক্ষেত্রে ‘সহিংসতা ও হয়রানি’ নিরসনে আইএলও কনভেনশন ১৯০ অনুস্বাক্ষর ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন রাজধানীর বিভিন্ন পোশাক কারখানার কর্মীরা। শুক্রবার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন’ আয়োজিত এক শ্রমিক সমাবেশে তারা এ দাবি জানান।

সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়- আইন করে সহিংসতা ও হয়রানি নিষিদ্ধ করতে হবে। যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নির্দেশনা আইনে রূপান্তর করতে হবে। কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানিমুক্ত কর্ম পরিবেশ নিশ্চিত করাসহ ক্ষতিগ্রস্থদের জন্য প্রতিকার এবং সহায়তা পাওয়া নিশ্চিত করতে হবে। 

শ্রমিক সমাবেশে আগত বক্তারা বলেন, অর্থনীতির চাকা ঘোরে শ্রমিকের শ্রমে ও ঘামে। দেশকে স্ব-নির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পেছনে আছে শ্রমজীবীদের অক্লান্ত পরিশ্রম। প্রাতিষ্ঠানিক এবং অ-প্রাতিষ্ঠানিক উভয়খাতে নারী শ্রমিকের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলেও কর্মস্থলে নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করা যায়নি, প্রতিরোধ করা যায়নি কর্মক্ষেত্রে যৌন হয়রানি। কর্মক্ষেত্রে যে কোনোধরনের যৌন হয়রানি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন ও উন্নয়নের ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা।

২০১৯ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি নিরসন কনভেনশন ১৯০- (ইলেমিনেশন অব ভায়োলেন্স অ্যান্ড হেরাসমেন্ট ইন দি ওয়ার্ল্ড অব ওয়ার্ক) প্রণয়ন করে; যা একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানান বক্তারা। তারা বলেন, কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধে এই কনভেনশনটি বাংলাদেশ কর্তৃক গৃহীত হলে বাংলাদেশের প্রতিশ্রুতিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যেমন সুদৃঢ় করবে তেমনি বাংলাদেশ সরকারের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

এসময় শ্রমিক সমাবেশ থেকে কর্মক্ষেত্রে নারী ও পুরুষের হয়রানি এবং নির্যাতন বন্ধে আইএলও কনভেনশন ১৯০ অনুস্বাক্ষর করার জোর দাবি জানায়।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম