‘বয়লার আইন’ করতে সংসদে বিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২১, ১৮:০০আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৮:০০

উপনিবেশিক আমলে প্রণীত শিল্প-কারখানার ‘বয়লার সংক্রান্ত আইন’ বাতিল করে নতুন আইন প্রণয়নে সংসদে বিল উত্থাপন হয়েছে। রবিবার (১৪ নভেম্বর) শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন ‘বয়লার বিল-২০২১’ সংসদে উত্থাপন করেন। পরে বিলটি ৩০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

শিল্প কারখানায় বয়লার দুর্ঘটনার ঝুঁকি কমাতে নতুন এই আইন করা হচ্ছে বলে বিলে উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবিত আইনে বয়লারের গা থেকে নিবন্ধন নম্বর অপসারণ, পরিবর্তন, বিকৃত বা অদৃশ্য করে অন্য বয়লার ব্যবহার করলে জেল-জরিমানার বিধান রাখা হয়েছে।

বিল বলা হয়েছে, সনদ ছাড়া বয়লার পরিচালনা করলে সর্বোচ্চ দুই বছরের জেল বা দুই লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। বিদ্যমান আইনে ১০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে।

নিয়মের বাইরে কেউ বয়লার তৈরি বা আমদানি করলে দুই বছরের জেল ও দুই লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

নিয়মের বাইর গিয়ে বয়লার ব্যবহার করলে বা কাউকে ব্যবহারের অনুমতি দিলেও সর্বোচ্চ দু্ই বছরের জেল এবং দুই লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। 

বয়লারের গায়ে স্থায়ীভাবে চিহ্নিত বা সংযোজিত নিবন্ধন নম্বর অপসারণ, পরিবর্তন, বিকৃত ও অদৃশ্য করে অন্য কোনও বয়লার ব্যবহার করলে দুই বছরের কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

বিলে বলা হয়েছে, দুর্ঘটনার জন্য বয়লার ব্যবহারকারী, পরিচালনাকারী বা দায়িত্বপ্রাপ্ত কোনও ব্যক্তি ওই দুর্ঘটনার দায়ী হবেন। দুর্ঘটনা রোধে কেউ যুক্তিসঙ্গত ব্যবস্থা নিয়েছেন— এমন প্রমাণ করতে পারলে তিনি দায়ী হবেন না। দুর্ঘটনার ক্ষতিপূরণ দায়ী ব্যক্তির কাছ থেকে আদায় করা হবে বলে খসড়া আইনে বলা হয়েছে।

আইনের বাস্তবায়ন নিশ্চিত করার জন্য প্রধান বয়লার পরিদর্শক এবং বয়লার পরিদর্শক থাকবেন।

‘বয়লার বোর্ড’ থাকবে, সেখানে একজন চেয়ারম্যান এবং সাত জন সদস্য থাকবেন। সদস্যদের মেয়াদ হবে তিন বছর।

বিলে বলা আছে, বয়লার মেরামত করতে হলে প্রধান বয়লার পরিদর্শককে লিখিতভাবে জানাতে হবে। না জানিয়ে মেরামত করা হলে এক বছরের জেল বা এক লাখ টাকা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

প্রধান পরিদর্শক শুনানির সুযোগ দিয়ে এক লাখ টাকা এবং দ্বিতীয়বার এই অপরাধ করার জন্য দ্বিগুণ জরিমানা করতে পারবেন।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম