খালেদা জিয়াকে জামিন দিতে প্রধানমন্ত্রীর প্রতি জাফরুল্লাহর অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২১, ২০:০১আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ২০:০১

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি মানবিক অনুরোধ জানিয়েছেন ডা. জাফরুল্লহ চৌধুরী। রবিবার (১৪ নভেম্বর) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সই করা এক বিবৃতিতে এ অনুরোধ জানান তিনি।

বিবৃতিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি একজন চিকিৎসক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ এবং সরকারের প্রতি মানবিক অনুরোধ করছি— অসুস্থ খালেদা জিয়াকে জামিন দেওয়ার জন্য।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া দীর্ঘদিন থেকে নানা জটিল রোগে আক্রান্ত। তার সবদিক থেকে স্বাস্থ্যের অবনতি হয়েছে। ডায়াবেটিস পুরাপুরি নিয়ন্ত্রের বাইরে। রক্তের হিমোগ্লোবিনও অনেক কমে গেছে। বহু বছর ধরে তিনি আর্থারাইটিস, দাঁত ও চোখের সমস্যায় ভুগছেন। কিডনির ক্রিয়েটিন বর্ডার লাইন ক্রস করেছে। শরীরে কিছু প্যারামিটার অস্বাভাবিক আসায় তাকে নিবিড় চিকিৎসাধীন থাকতে হচ্ছে। তার শরীর প্রচণ্ড দুর্বল। এরইমধ্যে করোনা ভাইরাসে তিনি আক্রান্ত হন। পুনরায় হাসপাতালে ভর্তি ভালো লক্ষণ না।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এ অবস্থায়  খালেদা জিয়ার প্রয়োজন উন্মুক্ত আলো-বাতাসে চলাফেরা করা এবং তার ইচ্ছামতো চিকিৎসা নেওয়া। তার সবচেয়ে বড় প্রয়োজন—  প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে তাকে জামিন দেওয়া। শারিরীক অবস্থা, বয়স, রাজনৈতিক এবং সামাজিক দিক বিবেচনা করে খালেদা জিয়াকে জামিন দেওয়া হবে সরকারের উত্তম কাজ।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম