আবারও ডিএমপি তেজগাঁও বিভাগের দায়িত্বে বিপ্লব কুমার সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২১, ১৯:৩৫আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৯:৩৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এলাকায় উপ-পুলিশ কমিশনার (এসপি) পদমর্যাদার তিন পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। এর মধ্যে বিপ্লব কুমার সরকারকে তেজগাঁও বিভাগের ডিসির (পুলিশ সুপার) দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত তেজগাঁও বিভাগের ডিসির দায়িত্ব পালন করেছেন তিনি।

সোমবার (১৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম সই করা এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারকে উপ-পুলিশ কমিশনার তেজগাঁও বিভাগে বদলি করা হয়। 

এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার সঞ্জীব কুমার রায়কে সচিবালয়ে নিরাপত্তা বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে জানানো হয়।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম