শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২১, ২০:০৭আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ২০:৫৬

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী গামিনী লক্ষ্মণ পেইরিস তিন দিনের সফরে ঢাকা পৌঁছেছেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের মিনিস্টারিয়েলে অংশগ্রহণের জন্য ঢাকা পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী পেইরিস।’ 

একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকটি বৈঠক হবে বলে জানান রাষ্ট্রদূত। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক হতে পারে।

তিনি বলেন, শ্রীলঙ্কার সঙ্গে আমাদের অনেক বিষয় আছে যা নিয়ে দুই পক্ষ কাজ করছে। এ বছরের মার্চে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ঢাকা সফরকালে যে বিষয়গুলো আলোচিত হয়েছে সেগুলো এগিয়ে নেওয়ার জন্য এই সফর ভালো কাজে আসবে।

এরইমধ্যে দ্বিপক্ষীয় অগ্রাধিকার বাণিজ্য চুক্তির জন্য বাণিজ্য মন্ত্রণালয় দুই দফা বৈঠক করেছে জানিয়ে তিনি বলেন, ‘শিপিংয়ে কোস্টাল শিপিং চুক্তি ও ফিডার ভেসেল চুক্তি নিয়ে কাজ চলছে।

/এসএসজেড/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
শ্রীলঙ্কায় পেপ্যাল সেবা চালু
বিজয়কে অভিনন্দন জানালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
গোপনে গোসলের দৃশ্য ধারণ, গ্রেফতার দুই শ্রীলঙ্কান ক্রিকেটার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম