গোপনে গোসলের দৃশ্য ধারণ, গ্রেফতার দুই শ্রীলঙ্কান ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
০১ মে ২০২৬, ১৩:২৫আপডেট : ০১ মে ২০২৬, ১৫:২১

কয়েকদিন ধরে আলোচনায় শ্রীলঙ্কার ক্রিকেট। দুর্নীতির অভিযোগে বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী কমিটি। এবার দুই লঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। একটি হোটেলে একাধিক নারী চিকিৎসকের গোসলের দৃশ্য গোপনে ধারণের অভিযোগে অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারকে গ্রেফতার করা হয়েছে। ওই চিকিৎসকরা একটি সম্মেলনে অংশ নিতে হোটেলে অবস্থান করছিলেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুই ক্রিকেটার মোবাইল ফোন ব্যবহার করে বাথরুমের ফাঁক দিয়ে ভিডিও ধারণ করেন। বৃহস্পতিবার প্রকাশিত ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়, ‘নারাহেনপিটা পুলিশ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে, যারা একাধিক নারী চিকিৎসকের গোসলের দৃশ্য গোপনে ধারণ করার অভিযোগে অভিযুক্ত।’

প্রতিবেদনে আরও বলা হয়, ‘ঘটনাটা নারাহেনপিটার একটি বেসরকারি হোটেলে ঘটে, যেখানে সম্মেলনে অংশ নিতে চিকিৎসকরা অবস্থান করছিলেন। পুলিশ জানায়, অভিযুক্তরা বাথরুমের ফাঁক দিয়ে মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও ধারণ করেন।’

এদিকে, অভিযুক্ত দুই ক্রিকেটারকে ব্যক্তিগত জামিনে মুক্তি দেওয়া হয়েছে, তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। আগামী ২৫ মে এ সংক্রান্ত শুনানির জন্য তাদের আদালতে হাজির হতে হবে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তদন্তে আরও জানা গেছে—অভিযুক্তরা একই স্থানে কিছু পুরুষ ব্যক্তির ভিডিওও ধারণ করেছিলেন।

পুলিশ এখন তদন্ত করছে যে, ধারণ করা ভিডিওগুলো ইন্টারনেটে আপলোড করা হয়েছে কিনা বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে কিনা। 

/এফআইআর/
সম্পর্কিত
‘হার মেনে নেওয়া যায়, প্রতারণা নয়’—বাবার সেই শিক্ষা আজও বুকে ধারণ করেন টেন্ডুলকার
সিপিএলে মিরাজের নতুন মিশন
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বশেষ খবর
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল