রাজধানীর কড়াইল বস্তিতে স্বাস্থ্য অধিদফতরের উদ্যোগে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়। সেখানকার এরশাদ স্কুল কেন্দ্রে টিকা নিতে আসেন বস্তিবাসী। এই কেন্দ্রে আগতদের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়েছে। সারিবদ্ধ হয়ে কোনও ধরনের বিশৃঙ্খলা ছাড়াই টিকা নেন তারা। কেন্দ্রে সেবা দেন রেড ক্রিসেন্টের কর্মীরা। সাজ্জাদ হোসেনের ক্যামেরায় তোলা ছবিতে বিস্তারিত তুলে ধরা হলো।









