সুগন্ধা নদীতে জাহাজে বিস্ফোরণ: আরও ৫ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২১, ১১:১৪আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১১:৩১

ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলের জাহাজে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও পাঁচ জন মারা গেছেন। তারা সবাই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোর থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে তাদের মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় ৬ জনের মৃত্যু হলো। 

শেখ হাসিনা বার্নের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এ ঘটনায় ৭ জন হাসপাতালে এসেছিলেন। এর মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। তারা হলেন, ইমাম উদ্দিন (৩২) ও রুবেল (৩৮)। তবে ঘটনাস্থলে কামরুল ইসলাম নামে একজন মারা যান। 

মঙ্গলবার মারা যাওয়া ব্যক্তিরা হলেন—শহিদ তালুকদার (৪০), মেহেদী হাসান (২৮), মো. রিপন (৪০), মো. রনি (২৭) ও আশিকুর রহমান (২৫)। তাদের শরীরের ৫০ থেকে ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে ‌‘সাগর নন্দিনী-৩’ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে একজন মারা যান। এছাড়া দগ্ধ ৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. শহিদুল ইসলাম জানান, ওই দিন সকাল সাড়ে ৮টার দিকে জাহাজের পাম্পরুম থেকে অকটেন খালি করার সময় পাইপের মধ্যে বিস্ফোরণ ঘটে। এরপর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঝালকাঠি পদ্মা ডিপো সূত্রে জানা গেছে, জাহাজটি পেট্রোল ও ডিজেল নিয়ে চট্টগ্রাম থেকে ঝালকাঠিতে আসে। জাহাজটি থেকে পদ্মা ডিপোতে তেল খালাসের কথা ছিল।

/এআরআর/টিটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম