কমতে পারে রাতের তাপমাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২১, ১৯:০০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩১

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সেটি কিছুটা শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, গত কয়েক দিনের বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ কমে গেলেও আবার কিছুটা বেড়েছে। কিন্তু পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের শেষ দিক থেকে ধীরে ধীরে শীতের বাতাস বইতে শুরু করবে। ইতোমধ্যে দেশের কোথাও কোথাও তাপমাত্রা অনেক কমে গেছে। বিশেষ করে রাতের বেলা থেকে ভোর পর্যন্ত তাপমাত্রা কম থাকছে। এরপর সূর্য উঠলে কিছুটা বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৫, ময়মনসিংহে ১৬ দশমিক ৬, চট্টগ্রামে ২৩ দশমিক ৪, সিলেটে ১৮ দশমিক ৬, রাজশাহীতে ১৫ দশমিক ৫, রংপুরে ১৮, খুলনায় ১৭ দশমিক ৫ এবং বরিশালে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকাসহ আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

/এসএনএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
বৃষ্টি দিয়েই সকাল শুরু ঢাকাবাসীর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম