করপোরেট লিডারদের অ্যাওয়ার্ড দেবে লিডার্স ফোরাম বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২১, ১৪:০২আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৪:০২

দেশের করপোরেট জগতকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, মর্যাদার আসনে বসিয়েছেন, সেই সব লিডারদের পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেবে লিডার্স ফোরাম বাংলাদেশ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত মিট দ্য প্রেসে এসব তথ্য জানিয়েছে লিডার্স ফোরাম বাংলাদেশ।

মিট দ্য প্রেসে আরও জানানো হয়, আগামী ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘এলবিএফ করপোরেট এক্সেলেন্স অ্যাওয়ার্ড।’ রাজধানীর পাঁচতারকা হোটেল ওয়েস্টিনে এ দিন বিকালে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আসর বসবে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে ইউএনডিপির প্রধান সুদীপ্ত মুখার্জি। করপোরেট জগতের ২৩টি খাতের ২৩ জনকে এই পুরস্কার দেওয়া হবে। ৬ সদস্যের জুরি বোর্ড যোগ্যদের নির্বাচিত করবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।

ভার্চুয়াল এই অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন লিডার্স ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, বিডি ভেঞ্চারের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক কায়সার হামিদ, ফিনেক্সো কানাডার কান্ট্রি ডিরেক্টর তামান্না রাব্বানী ও সংগঠনটির উপদেষ্টা মিজানুর রহমান। 

অনুষ্ঠানে লিডার্স ফোরামের প্রতিষ্ঠাতা খন্দকার কবীর বলেন, ‘গত ১৩ জুন লিডার্স ফোরাম বাংলাদেশর জন্ম।  করপোরেট জগতের ২৩ খাতের তিন হাজারের বেশি মাল্টি-লিডারদের মিলনমেলা এখন লিডার্স ফোরাম বাংলাদেশ।’

এর কাজ সম্পর্কে তিনি বলেন, ‘লিডার ফোরাম বিশ্বাস করে শেখার কখনোই শেষ হয় না এবং নেতৃত্বের কখনও মৃত্যু হয় না। তিনি জানান, লিডার্স ফোরাম বাংলাদেশ অন্যান্য কাজের পাশাপাশি প্রি গ্র্যাজুয়েট, থ্যালাসিমিয়া ইত্যাদি নিয়ে কাজ করছে।

 

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম