সাম্প্রদায়িক হামলায় গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২১, ১৭:৪২আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৭:৪২

সাম্প্রদায়িক সহিংসতায় গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ভারত-বাংলাদেশ সম্প্রীতি সংসদ। সংগঠনটির পক্ষ থেকে দাবি জানানো হয়, অন্যান্য সময়ের মতো আইনের ফাঁকফোকর দিয়ে যাতে গ্রেফতারকৃতরা বেরিয়ে যেতে না পারে সরকারকে তা নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হারুন অর রশিদ বলেন, এবারের শারদীয় দুর্গাপূজা ও পূজা পরবর্তী দিনগুলোতে সারাদেশে হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ ও মন্দিরে প্রতিমা ভাংচুর এবং বাড়িঘর ব্যবসাপ্রতিষ্ঠানে যে অমানবিক হামলা, ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ ঘটানো হলো- এর নিন্দা ও ক্ষোভ প্রকাশের ভাষা নেই। আমাদের সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত  পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, সম্প্রতি ভারতের ত্রিপুরা রাজ্যে কয়েকটি মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর আক্রমণেরও নিন্দা জানাই। ভারত সরকারকেও অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহবান জানাই।

সংবাদ সম্মেলনে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি অমানবিক অত্যাচার নির্যাতন ও সহিংসতা চিরতরে বন্ধ করার জন্যে সবাইকে এগিয়ে আসার আহবান জানায়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছিরসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

/জেডএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক