নবম ওয়েজ বোর্ড পরিপূর্ণ বাস্তবায়নের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২১, ১৭:০১আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৭:০১

অবিলম্বে সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড পরিপূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডা‌রেল সাংবা‌দিক ইউনিয়ন (বিএফইউজে)। বিএফইউজে সভাপতি ওমর ফারুক বলেছেন, খুলনাসহ সারাদেশের সবক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লাগলেও সাংবাদিকদের ক্ষে‌ত্রে তেমন উন্নতি হয়নি। ফলে তাদের জীবন-মান পেশাজীবীদের তুলনায় পিছিয়ে। সরকার সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ডের জন্য সচেষ্ট থাকলেও তা শতভাগ বাস্তবায়ন হয়নি। এমন প্রেক্ষাপ‌টে সরকার, গণমাধ‌্যমের মা‌লিক-সংগঠন সবাই‌কে এগিয়ে আসতে হ‌বে। 

শনিবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ঢাকাস্থ খুলনা সাংবাদিক ফোরাম আয়োজিত বিএফইউজে-এর নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
তিনি বলেন, নবম ওয়েজ বোর্ডের জন্য বর্তমান সরকারকে সচেষ্ট হতে হবে। নাহলে দাবি আদায়ে সাংবাদিকরা পথে নামবে।

অনুষ্ঠানে উপস্থিত খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু বলেন, খুলনা একসময় ত্রাসের রাজত্ব ছিল। সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে এ সমস্যা মোকাবিলায় অবদান রেখেছে। ত‌বে দুঃখের বিষয় খুলনা বিভাগ থেকে প্রচারিত নিউজগুলো জাতীয় পত্রিকায় ছোট পরিসরে আসে। আবার কিছু কিছু সাংবাদিকরা সংবাদ প্রচারের নামে চরিত্র হননের চেষ্টা করে। এ ধরনের লেখা থেকে বিরত থাকা উচিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুসহ আরও অনেকে।

/জেডএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম