বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ‘বঞ্চিতদের’ নিয়োগ দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২১, ১৫:২৫আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৫:২৫

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ নিবন্ধিত শিক্ষকদের সরাসরি নিয়োগের কথা থাকলেও নিয়োগ পাননি তাদের বড় একটি অংশ। তাদের দাবি, যারা আদালতে রিট করেছেন তারাই নিয়োগ পেয়েছেন এবং বাকিরা বঞ্চিত।

রবিবার (২১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এনটিআরসিএ ১৩তম নিবন্ধিত ঐক্য ফোরামের ব্যানারে এক মানববন্ধনে এসব কথা জানানো হয়।

মানববন্ধনে বক্তারা জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিও শূন্য পদে নিয়োগের লক্ষ্যে এনটিআরসিএ ২০১৬ সালে ১৩তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিবন্ধন পরীক্ষায় তিন ধাপে প্রিলিমিনারি, রিটেন, ভাইভা এবং চূড়ান্তভাবে মোট ১৭ হাজার ২৫৪ জন প্রার্থী উত্তীর্ণ হলেও এনটিআরসিএ উত্তীর্ণদের নিয়োগ দেয়নি।

তারা বলেন, নিয়োগ না পেয়ে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে একাংশ (২ হাজার ২০৭ জন) মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে। তাদের রিটের বিপরীতে হাইকোর্ট ডিভিশন নিবন্ধিতদের নিয়োগের পক্ষে রায় প্রদান করেন এবং তারা নিয়োগপ্রাপ্ত হয়। কিন্তু যারা রট করেনি তারা নিয়োগে থেকে বঞ্চিত হয়েছে।

মানববন্ধনকারীরা বলেন, আমাদের বঞ্চিত করে আমাদের সাংবিধানিক ও মৌলিক অধিকারকে চরমভাবে ক্ষুণ্ণ করা হচ্ছে। আমরা শিগগিরই নিয়োগের দাবি জানাই।

মানববন্ধনে নিয়োগের দাবিতে ১৩তম নিবন্ধিত নিয়োগবঞ্চিত প্রায় শতাধিক আন্দোলনকারী উপস্থিত ছিলেন।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম