মুগদায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মা-ছেলের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২১, ১০:৪৪আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১০:৪৪

রাজধানীর মুগদায় অগ্নিকাণ্ডের দগ্ধ মা-ছেলের মৃত্যু হয়েছে। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এই তথ্য জানিয়েছেন। 

মৃতরা হচ্ছেন মা প্রিয়াঙ্কা বাড়ৈ (৩০) ও ছেলে অরূপ (৫)। তাদের শরীরের ৭২ ও ৬৭ শতাংশ দগ্ধ ছিল।

প্রিয়াঙ্কা'র চাচা স্বপন বাড়ৈ জানান, গতরাতে প্রিয়াঙ্কা এবং সকালে অরূপ মারা যায়। 

মৃত প্রিয়াঙ্কা শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুরের শুধাংশুর স্ত্রী। অরূপ তাদের ছেলে। এ ঘটনায় শুধাংশু এবং সেফালি নামে আরও একজন চিকিৎসাধীন।

প্রিয়াঙ্কা তার ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে তার বাবার বাড়ি মুগদায় বেড়াতে এসেছিলেন। সেখানে গতকাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারজন দগ্ধ হন।

/এআরআর/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম