অতিরিক্ত ভাড়া: ৪৩ বাসকে পৌনে দুই লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২১, ১৮:০৫আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ২৩:৩৩

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১৪টি স্পটে ১০টি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত। এতে ৪৩টি বাসকে ১ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়। বিআরটিএ সূত্রে এ তথ্য জানা গেছে।

বিআরটিএ পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম বাংলা ট্রিবিউনকে জানান, অভিযানে ২২০টি ডিজেলচালিত ও ৩৫টি সিএনজিচালিত মোট ২৫৫টি বাস-মিনিবাস পরিদর্শন করা হয়। এ সময় বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় ৪৩টি ডিজেলচালিত বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এ সময় বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম ও উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিদর্শন করেন। পাশাপাশি তারা যাত্রীদের সঙ্গে কথা বলে অভিযোগ শোনেন। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। অভিযানকালে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরাও উপস্থিত ছিলেন।

/এসএস/এমএস/এপিএইচ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
এবার বাড়লো লঞ্চের ভাড়া
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম