নারী নির্যাতন প্রতিরোধে ‘আমরাই পারি’ জোটের পক্ষকালব্যাপী কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২১, ২২:৫২আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ২২:৫২

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ‘আমরাই পারি’ জোট পক্ষকালব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এবছর ‘পক্ষকালব্যাপী ক্যাম্পেইন’ এর প্রতিপাদ্য হচ্ছে— ‘নারীর বিরুদ্ধে সকল নির্যাতন বন্ধ করার এখনই সময়’। বুধবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

‘আমরাই পারি’র কর্মসূচির মধ্যে রয়েছে—  ২৫ নভেম্বর ৪০টি জেলায়  মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান, ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ২৭ নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ‘জাতীয় সম্মেলন ২০২১’ এর আয়োজন করা হয়েছে। সম্মেলনে নারীর ক্ষমতায়ন, নারী অধিকার বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক আইন, নীতিমালা ও উদ্যোগগুলোকে কীভাবে আরও কার্যকর করা যায়, সে বিষয়ে কর্মকৌশল ও পরিকল্পনা গ্রহণ করা হবে।

আলোচ্য কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে থাকছেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সিনিয়র জেলা জজ ও পরিচালক (প্রশিক্ষণ) গোলাম কিবরিয়া।  জাতীয় সম্মেলনের সভা প্রধান হিসেবে উপস্থিত থাকবেন মানবাধিকারকর্মী এবং আমরাই পারি জোটের চেয়ারপারসন সুলতানা কামাল এবং সম্মেলনে স্বাগত বক্তব্য রাখবেন জোটের কো চেয়ারপারসন শাহীন আনাম।

এছাড়া ২৮ নভেম্বর স্টুডেন্ট চেঞ্জমেকার সম্মেলন। এর পাশাপাশি পক্ষকালব্যাপী বিভিন্ন জেলায়  জোট তাদের সঙ্গে সম্পৃক্ত সহযোগী সংগঠনগুলোকে নিয়ে পোস্টার ক্যাম্পেইন, ডোর টু ডোর ক্যাম্পেইন, ভ্যান ক্যাম্পেইনের আয়োজন করবে।

/এসও/এপিএইচ/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম