লায়লা হিজড়া স্মৃতিপদক পেলেন ময়ূরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২১, ১৪:৫১আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৪:৫১

ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর আত্ম-স্বীকৃতি, অধিকার রক্ষা এবং জীবনমান উন্নয়নে গুরত্বপূর্ণ অবদানের জন্য লায়লা হিজড়া স্মৃতিপদক-২০২১ পেলেন আরিফা ইয়াসমিন ময়ূরী। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের মিলনায়তনে তার হাতে এই সম্মান তুলে দেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম। 

ময়ূরী একজন সফল উদ্যোক্তা ও উন্নয়নকর্মী। জামালপুরে সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থা নামে নিজের সংগঠনের মাধ্যমে ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নে কাজ করেন তিনি। একইসঙ্গে এই জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য হস্ত ও বস্ত্র কুঠির শিল্প গড়ে তুলেছেন ময়ূরী, যেখানে বর্তমানে তিন শতাধিক ট্রান্সজেন্ডার ও হিজড়া কর্মী কাজ করছেন।

সমাজসেবা অধিদফতরের মহাপরিচালকের মন্তব্য, ‘পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে হিজড়াদের জীবনমান উন্নয়ন দ্রুত হবে। এজন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।’

প্রধান অতিথির বক্তব্যে শেখ রফিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী হিজড়াদের সম্পত্তির অধিকার নিশ্চিত করেছেন, লিঙ্গ পরিচয়ও দিয়েছেন। হিজড়া সন্তানরা যেন পরিবারের সঙ্গেই থাকতে পারে তা নিশ্চিত করতে হবে আমাদের।’

অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের ফরেন সার্ভিস অফিসার অব দ্য ডিপার্টমেন্ট অব স্টেট, বাংলাদেশেরর ড্যানিজে বাকম্যান এবং পুলিশ সদর দফতরের পুলিশ সুপার মুহাম্মদ মোতাজ্জার হোসেন। স্মৃতিপদক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধু’র চেয়ারপারসন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনিসুল ইসলাম হিরু। এই আয়োজনে বন্ধুর সঙ্গে ছিল সুস্থ জীবন, পদ্মকুঁড়ি হিজড়া সংঘ এবং ট্রান্সএন্ড।

বাংলাদেশের ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর স্বীকৃতি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ করে এইচআইভি/এইডস প্রতিরোধে নব্বই দশক থেকে আমৃত্যু সংগ্রাম করে গেছেন লায়লা হিজড়া। ২০০৮ সালে মারা যান তিনি। ট্রান্সজেন্ডার ডে অব রিমেমাব্রেন্স উপলক্ষে ‘লায়লা হিজড়া স্মৃতিপদক ২০২১’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। দুই দশকেরও বেশি সময় ধরে দেশের ট্রান্সজেন্ডার এবং হিজড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষা, জীবনমানের উন্নয়ন ও স্বাস্থ্যসেবায় কাজ করে যাচ্ছে সংগঠনটি। লায়লা হিজড়ার অবদানের প্রতি সম্মান জানাতে গত বছর থেকে এই স্মৃতিপদক প্রবর্তন করেছে তারা।

/এসএস/জেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক